1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় নিরন্ন, ক্ষুধার্ত শ্রমিকদের পাশে দাঁড়ান : আ ন ম শামসুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

অসহায় নিরন্ন, ক্ষুধার্ত শ্রমিকদের পাশে দাঁড়ান : আ ন ম শামসুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৬৯ বার

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম এক বিবৃতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল শাখা ও শিল্পাঞ্চলকে করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের প্রতি এবং নিরন্ন, ক্ষুধার্ত শ্রমিকদের পাশে দাড়ানোর মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার জন্য আহবান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে তিনি ফেডারেশনের সকল শাখাসহ সর্বস্তরের শ্রমজীবী, পেশাজীবী ও ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের প্রতি ১মে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আহবান জানিয়ে বলেন, ঐতিহাসিক ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের প্রতীকি দিবস। বাংলাদেশসহ দুনিয়ার সকল অধিকার বঞ্চিত মানুষের লড়াইয়ে মে দিবস এক অনন্য প্রেরণা। কিন্তু এবারের মহান মে দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড় সব দেশই আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এ সংক্রমণ থেকে মুক্ত নয়। এ পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জনসমাগম হয় এমন সব ধরনের অনুষ্ঠানের আয়োজন থেকে সরকার সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।আর এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার শ্রমিকদের এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার্থে বিগত বছরগুলোর মত এবারের মহান মে দিবসের কর্মসূচি পালন থেকে বিরত থেকে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের প্রতি এবং নিরন্ন, ক্ষুধার্ত শ্রমিকদের পাশে দাড়ানোর মাধ্যমে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার সিন্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, শিকাগোর সংগ্রামের ১৩৩ বছর পেরিয়ে গেলেও আজও শ্রমিক তার মজুরি, কর্মঘণ্টা ও কর্মের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কোনো ক্ষেত্রেই তাদের মর্যাদা বা অধিকার প্রতিষ্ঠিত হয়নি। হয়নি জীবনযাত্রার মানের উন্নতি। শ্রমিক-কর্মচারীরা এখনো তাদের শ্রমের ন্যায্য মজুরি ও ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে বুঝা যায় শ্রমিকরা কতটা অসহায়। তাদের স্বাস্থ্য অধিকার কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস এর মধ্যে মানুষের নিজের জীবন বাঁচানোর তাগিদে সহায়-সম্পত্তির মায়া ত্যাগ করে সরকারি সিদ্ধান্ত মেনে নিয়ে ঘরে থাকার চেষ্টা করছে তখন মালিকরা নিজেদের ব্যবসায়িক মুনাফা বহুগুণ বৃদ্ধি করার সুযোগের সর্বোচ্চ ব্যবহারের স্বার্থে শ্রমিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করার ও বকেয়া বেতন পরিশোধ না করার ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে গ্রাম থেকে ফ্যাক্টরিতে এসে কাজ করার জন্য নির্দেশ জারি করছে। যা একপ্রকার কাজে যোগদানের জন্য বাধ্য করা। কাজেই বলা যায়,আমাদের দেশে শ্রমিকদের অধিকার আজও সুপ্রতিষ্ঠিত নয়।

জনাব শামসুল ইসলাম বলেন, তাই আজ আমাদের ভাবতে হবে শিকাগোর অধিকার আদায়ের সংগ্রামের ১৩৩ বছর পেরিয়ে গেলেও শ্রমিক কেনো তাদের অধিকার থেকে বঞ্চিত। কেনো আজও সেই আন্দোলন করতে হচ্ছে তাদের। প্রকৃতপক্ষে পৃথিবীর যেখানেই শ্রমিকদের জন্য আইন তৈরি হয়েছে সেখানেই শাসক গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষা করেই আইন তৈরি করার চেষ্টা করেছেন। ফলে আইনের পোশাক পরে তারা বারবার কেবল ধোঁকাই দিয়ে যাচ্ছেন শ্রমিকদেরকে।

শুধুমাত্র, শ্রমিকের অধিকারের ব্যাপারে ইসলাম যে রূপ রেখা দিয়েছে তা কিয়ামাত পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসনে থাকবে। কারন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরী দিয়ে দেবে। এর থেকে আর সুন্দর নীতি পৃথীবির মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। যা শুধু দিতে পারে ইসলামী শ্রমনীতি। যে শ্রমনীতিই মূলত শ্রমিক ও মেহনতি মানুষকে দেখিয়েছিলো প্রকৃত মুক্তির পথ। শ্রমিক ও মালিকের সম্পর্ক এবং দুপক্ষের কর্তব্য ও অধিকার ন্যায়নীতি ও সমতার মাপকাঠি।

তাই তিনি অসহায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের উদ্ধারে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের শপথ নিতে শ্রমজীবী মানুষের প্রতি উদ্দাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net