1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় করোনা রোগীর দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসায় লকডাউন প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

আনোয়ারায় করোনা রোগীর দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসায় লকডাউন প্রত্যাহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৬১ বার

বদরুল হক (আনোয়ারা),চট্রগ্রাম::-
আনোয়ারা উপজেলার ওষখাইন গ্রামের আবদুল রশিদ (৪৬) এর করোনার নমুনা পরীক্ষায় পজেটিভ আসা সেই রোগীর দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানা যায়। এতে করে ওই এলাকার লকডাউন প্রত্যহার করে নিয়েছে উপজেলা প্রশাসন। তবে তৃতীয় দফা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আবদুর রসিদের সন্দেহ দুুর করতে। এদিকে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ ৩ মে নতুন করে আরো ৩ জনের নমুনা সংগ্রহ করে প্রেরণ করলেও এখনো ফলাফল আসেনি।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়,গত ১৫ এপ্রিল আবদুর রশিদ( ৪৬) এর শরীরে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের করোনা হাসপাতাল বিআইটিআইডি ল্যাবে পাঠানো হলে পরীক্ষায় প্রাণঘাতী করোনা ভাইরাস পাওয়া যায়। এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ঐ এলাকার ২৮ পরিবারকে লকডাউন করে দিয়েছিল উপজেলা প্রশাসন। তবে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শে তার বাড়িতেই রাখা হয়। পরবর্তিতে ঐ ব্যক্তির সংস্পর্শে আসা ১৪ জনের নমুনা বিআইটিআইডি ল্যাবে পাঠানো হলে তাদের পরীক্ষার রির্পোটে নেগেটিভ আসে। এরপর সন্দেহ দূর করতে গত ৩ মে আবদুর রশিদের তৃতীয় বারসহ আরো ২ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়,যার ফলাফল এখনো আসেনি।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান, উপজেলার ওষখাইন গ্রামে করোনা রির্পোটে পজেটিভ আসা ব্যক্তির দ্বিতীয় বার রির্পোটে নেগেটিভ এসেছে। আমরা শঙ্কামুক্ত হওয়ার জন্য তৃতীয় দফায় ঐ ব্যক্তির নতুন করে নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি ল্যাবে পাঠিয়েছি। তিনি আরো জানান, আনোয়ারায় এ পর্যন্ত ৩১ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। এতে ২৮ জনের রির্পোট নেগেটিভ আসে, বাকী ৩ জনের রির্পোট এখনো আসেনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, ওষখাইন গ্রামে করোনা পজেটিভ ব্যক্তির দ্বিতীয় রির্পোটে নেগেটিভ আসার পর থেকে আমরা ঐ এলাাকার লকডাউন প্রত্যাহার করে নিয়েছি। তবে সন্দেহ দূরীভুত করতে তার তৃতীয় দফা নমুনা বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net