1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারেরর পিএমখালীতে বিধবা ভাতার কথা বলে অর্থ আদায় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারেরর পিএমখালীতে বিধবা ভাতার কথা বলে অর্থ আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩২১ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে বিধবা ভাতায় নাম দেয়ার কথা বলে ২ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন একটি চক্র।
পরবর্তীতে তা প্রকাশ্যে আসায় টাকা ফেরত দিয়েছে চক্রটি।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নির্দেশে তার ভাগিনা কেফায়েত উল্লাহ, মাস্টার রশিদ ও শাহজাহান সিন্ডিকেট করে গ্রামের সরল মানুষগুলো থেকে এ টাকা আদায় করেন।

করোনার এ সংকটে চেয়ারম্যানসহ চক্রটির এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

সোমবার (৪ মে) দুপুরে টাকা ফেরত দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম।

দুইদিন আগে বিধবা ভাতায় নাম দেয়ার কথা বলে অন্তত ১০ জন নারী থেকে ২ হাজার টাকা করে নেয়া হয়।

ভুক্তভোগী পিএমখালীর ডিকপাড়ার বাসিন্দা শাহিনা আক্তার বলেন, শাহজাহান এসে বিধবা ভাতায় নাম দিবে বলে ২ হাজার টাকা করে নিয়ে যায়। চেয়ারম্যান নাকি বলেছে এ তালিকা করতে। কিন্তু টাকা কেন নিছে জানি না। আজকে দুপুর ১২ টার দিকে আবার টাকা ফেরত দিয়েছে চেয়ারম্যান।

শাহিনার মতো আরও নয়জন রয়েছে একই অবস্থা। যারা চেয়ারম্যানের ভয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও টাকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শাহজাহান টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমি ৫ জনের নাম দিয়েছি যাদের কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছিলাম। কিন্তু সব টাকা মাস্টার রশিদ আহমদের হাতে তুলে দিয়েছি।

মাস্টার রশিদ বলেন, টাকাটা ভাগ্নের মাধ্যমে চেয়ারম্যানের হাতে পৌছে দেয়া হয়েছে। খরচের জন্য টাকাটা নেয়া হয়েছে বলে তিনি লাইন কেটে দেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।

বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, যারা টাকা নিয়েছে তারা আমার কেউ নয়। ভুল করে টাকা নিয়েছে তা ফেরত দেয়া হয়েছে। কিন্তু তিনি কাউকে বিধবা ভাতার কথা বলে টাকা নেয়ার কথা বলেননি বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net