ঢাকা   ০৩:১০:১৭ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করেছে সকল রাজনৈতিক দল। বিএনপি-জামায়াতসহ অন্যন্যা রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে বিকেল ৫টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর করেন।

শুক্রবার বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর হয়। এ সময় ২৫টি দল স্বাক্ষর করেন।

এর আগে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে উঠেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এনসিপি ছাড়া অন্য রাজনৈতিক নেতারা।

মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনকে দেখা গেছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে উঠতে দেখা গেছে- আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন রাজনীতিবিদ, কূটনীতিক ও জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি