ঢাকা   ০৩:৩৩:৫২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

করোনা মহামারিতেও ‘রমরমা’ সুদের ব্যবসা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সারাদেশে মহামারি করোনা ভাইরাসের মাঝেও চলছে সুদের রমরমা ব্যবসা। দেশের অধিকাংশ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম-পাড়া মহল্লায় চিহ্নিত কয়েকটি এলাকায় প্রকাশ্যে চলছে এই অবৈধ সুদের কারবার। যথাযথ কর্তৃপক্ষের নজরদারী না থাকায় সুদ ব্যবসায়ীদের বেড়াজালে জিম্মি হয়ে পড়েছেন শতশত গরিব অসহায় পরিবার। আইনি জটিলতা এড়াতে সুদ ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের কিছু অসাধু লোকজনের সঙ্গে সখ্যতা রাখছে। যার কারণে সময়মতো দেনা পরিশোধ করতে না পেরে ভুক্তভোগীরা নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আবার কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে।

এক অবৈধ ব্যাংকিং ব্যবস্থায় অস্বাভাবিকহারে সুদ আদায় করছে তারা। সুদ ব্যবসায়ীরা এলাকার সাধারণ খেটে খাওয়া অসহায় দিনমজুর, প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে। কেউ টাকা নিতে চাইলে জমির দলিল জমা রেখে সাদা স্ট্যাম্পে কথিত চুক্তিপত্রের নামে স্বাক্ষর অথবা টিপসই নেয়। এরপর তারা স্ট্যাম্পে কথিত চুক্তির নামে ইচ্ছেমতো সুদের পরিমাণ লিখে ভুক্তভোগীদের জিম্মি করে। বর্তমানে করোনার প্রভাব দেখা দেওয়ায় বিভিন্ন পেশার লোকজন বেকার হয়ে পড়েছেন। সে সুযোগে সুদ ব্যবসায়ীরা মাসে প্রতি হাজারে ২৫০ থেকে ৩০০ টাকা হারে সুদ আদায় করছে। অর্থাৎ সুদের হার ৩০০ থেকে ৩৬০ শতাংশ, যা দেশের বিভিন্ন ব্যাংকের সুদের তুলনায় অবিশ্বাস্যরকম বেশি। অবিশ্বাস্য শোনালেও সত্যি, ১ লাখ টাকা নিলে মাসিক সুদ দিতে হবে ৩০ হাজার টাকা!

সুদ ব্যবসায়ীদের ফাঁদে পরে দেশের অধিকাংশ জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম ও পাড়-মহল্লার বিভিন্ন এলাকার অনেক পরিবার জিম্মি হয়ে পড়েছেন। অনেকেই সময়মতো টাকা দিতে না পারায় গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছেন । আবার সুদের টাকা পরিশোধ করতে না পেরে অনেকেই বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি