1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বন্ধন-৮৮ এর উদ্যোগে ২ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার

চৌদ্দগ্রামে বন্ধন-৮৮ এর উদ্যোগে ২ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাচ্-৮৮ (বন্ধন-৮৮) এর উদ্যোগে দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২০ মে) দুপুরে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. মিজানুর রহমান। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মো. খোরশেদ আলম, সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান কাজী আলমগীর নেওয়াজ, সহ-সাধারণ সম্পাদক মো. সবুর খান মিয়াজী। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সদস্যরা উপস্থিত ছিলো। বন্ধন-৮৮ এর পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net