1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ভাড়া না দেওয়া ব্যবসায়ীকে মারধর করলেন মালিকপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

টঙ্গীতে ভাড়া না দেওয়া ব্যবসায়ীকে মারধর করলেন মালিকপক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৯৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় মল্লুক মার্কেট একটি কাপড়ের শোরুমের মালিক সাইফুল ইসলাম বিপুল মার্কেটের মালিক মল্লুক হোসেনকে টাকা না দেওয়ায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধরে নিয়ে মারধর ও অস্ত্রদিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত দোকান মালিক সাইফুল ইসলাম বিপুল।
দোকানের মালিক সাইফুল ইসলাম বিপুল জানান, টঙ্গীর কলেজ রোড মল্লুক মার্কেটের দোকানের মালিক মল্লুক হোসেনের ভাতিজা সুলতান উদ্দিন রাসেল। তার ভাতিজা রাসেলে কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত ৫ বছর যাবত ব্যবসা করে আসছে সাইফুল ইসলাম বিপুল।ভাড়াটিয়া সাইফুল দোকানের মালিককে প্রতি মাসের ভাড়া পরিশোধ করে আসছেন। হঠাৎ দেশের করোনা পরিস্থিতে দুই মাসের ভাড়া আটকে যায়। গত সোমবার রাতে মার্কেটের মালিক সুলতান উদ্দিন রাসেলকে ৫ হাজার টাকা শোরুমের ভাড়া দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার সকালে রাসেলের চাচা মল্লুক হোসেন কোন কারণ ছাড়া সাইফুল ইসলাম বিপুলে কাছে শোরুমের ভাড়া চাইতে থাকেন।এসময় সাইফুল টাকা না দিলে মল্লুক সন্ত্রাসী বাহিনী দিয়ে মার্কেটের পিছনে তার নিজ অফিসে ধরে নিয়ে মারধর করে এবং অস্ত্র দিয়ে মাথায় ও হাতে গুরুতর আঘাত করে। এরপর আহত অবস্থায় সাইফুল ইসলাম বিপুল কে চিকিৎসার জন্য টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নেওয়া হয় । এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মল্লুক মার্কেটের মালিক মল্লুক হোসেনের কাছে (মুঠফোনে) ঘটনাটির বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘এবিষয়ে আমি কিছু বলতে রাজি না।’আপনাদের তা মন চায় তাই করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net