1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মসজিদ নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

বাগেরহাটে মসজিদ নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৬৮ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের কচুয়ায় মসজিদ ও ওজু খানা নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে হিন্দু ধর্মালম্বী জনৈক গৌতম কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু বাঁধা নয় মসজিদের সভাপতি ও নির্মান শ্রমিকদের গালিগালাজ এবং ওজুখানা ভেঙ্গে ফেলার হুমকিও দিয়েছেন গৌতম। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আঠারগাতি গ্রামে এ বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দিহিদার লিয়াকত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগে জানা গেছে আঠারগাতি গ্রামের বাইতুন নূর নামে একটি পাকা মসজিদ নির্মান কাজ শেষ হয়েছে।মসজিদের পাশেই একটি ওজু খানা নির্মান কাজ চলছিল। মসজিদ কমিটির সভাপতি লিয়াকত হোসেনের সাথে তার চাচাতো ভাই বিরাজ দিহিদারের সাথে মসজিদের পাশের পথ নিয়ে একটু কথা কাটাকাটি হয়। এসময় একই গ্রামের অধির করের ছেলে গৌতম কর এসে লিয়াকত হোসেনের উপরে চড়াও হয়। নির্মাণ কাজ বন্ধের হুমকী দিয়ে বলে হাতুরী বাটুল এনে মসজিদ এবং ওজু খানা ভেঙ্গে দিব। লিয়াকতসহ নির্মাণ শ্রমিকদের গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করেন। হিন্দু এলাকায় মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকী ধামকি অব্যাহত রাখে। পরে লিয়াকত হোসেন কচুয়া থানায় অভিযোগ দেয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টির তদন্ত শুরু করেছেন।
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার বলেন, এই মসজিদের পাশে গৌতমের কোন জায়গা নেই। এরপরেও গায়ের জোরে গৌতম যে কাজ করেছে তা খুবই নিন্দনীয়। আমরা বিষয়টির সমাধান করার চেষ্টা করেছি।কিন্তু গৌতম কোন প্রকার সমাধানে রাজি নয়। আমরা এলাকাবাসী এর সুষ্ঠ সমাধান চাই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান বলেন, আমরা সরেজমিনে গিয়েছিলাম। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। গৌতমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net