1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ইমাম মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিলেন পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রামগড়ে ইমাম মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দিলেন পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৬৮ বার

মো. নিজাম উদ্দিন:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর অঘোষিত লকডাউন চলছে। চলছে পবিত্র মাহে রমযান মাস। আর এ পরিস্থিতিতে ইমাম মুয়াজ্জিনদের কথা বিবেচনায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

বুধবার (১৩ মে) দুপুরে রামগড় পৌরসভা ও দুটি ইউনিয়নের ৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এসময় চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, মহামারি করোনা ভাইরাসে কর্মহীন অসহায়দের পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্যও উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।
করোনা প্রতিরোধে ইমামদের ভূমিকাও অনেক। ইমামরা সরকারের বিধিনিষেধ মেনে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন।

এসময় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সাবেক জেলা পরিষদ সদস্য মংপ্রু চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক কাজী আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net