1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের তিস্তাতে পূর্বশত্রুতার জের ধরে বাড়ী ভাংচুর লুটপাট: আহত ৪জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম  ঈদগাঁওয়ে ফুটপাত দখল ও অবৈধ পার্কিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা  গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

লালমনিরহাটের তিস্তাতে পূর্বশত্রুতার জের ধরে বাড়ী ভাংচুর লুটপাট: আহত ৪জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৪৭ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাটে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীতে হামলা ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট ও বেধরক মারপিটে বাড়ীর মালিক কাশেম অালীসহ ৪জন অাহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া গ্রামের অাবেদ অালীর ছেলে অানিছুর রহমানগং এর সাথে একই এলাকার মৃত্য অাব্দুল জব্বার অালীর ছেলের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে অাসছিলো। সেই পূর্ব শত্রুতার জের ধরে আজ মঙ্গলবার ১৯ মে ভোর সাড়ে ৬টার দিকে অানিছুর রহমানগং ও তাদের লেলিয়ে দেয়া ভারাটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসা-বাড়ীর জানালার থাই গ্লাসগুলো ভেঙ্গে দেয়। এছাড়া বিছানা ও অাসবারপত্র তছনছ, ব্যবহার করা মোটর সাইকেলও ভাংচুর করে এবং লকার ভেঙ্গে নগদ ৪লক্ষ টাকা ও ৩ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে অানিছুর রহমানগং ঘটনা স্থলে সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত অাবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম জানান, অানিছুর রহমানগং ভোর রাতে লাঠি, সোটা, ছোড়া, বল্লম, খাপ্পর নিয়ে মহিলা ও পুরুষের একটি সন্ত্রাসীর দল অতর্কিত হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় এ সময় তাদের সন্ত্রাসী হামলা দেখে এলাকাবাসী অাতংকিত হয়ে জড়ো হতে ধরে হামলাকারীরা লুটপাট করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার এস অাই বোরহান অালীর নেতৃত্বে একদল পুলিশ ক্ষতিগ্রস্থ বাসা-বাড়ী তদন্ত করেছে। আজ মঙ্গলবার ১৯ মে বিকেল ৩টার দিকে অাবুল কাশেমের বড় ভাই হাছেন অালী বাদী হয়ে অানিছুর রহমান, শাহানুর, সেকেন্দার অালী, মিজানুর রহমান, লিটন, মৃদুল, রাশেদা, জাহেদা বেগমসহ ৮জনকে অাসামী করে অভিযোগ দাখিল করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে অাতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net