1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে অভিমানে যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

সীতাকুণ্ডে অভিমানে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৭৪ বার

অশোক দাশ, (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩নং গুলিয়াখালি এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, শহিদুল ইসলাম (২৭) গভীর রাতে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে মুরাদপুর গুলিয়াখালি এলাকার রুহুল আমিনের পুত্র।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ নুরুল আমিন শফি জানান, মাস ছয়েক আগে বিয়ে করে সে। কিন্তু এখনো বউকে ঘরে তুলে আনতে পারেনি। ভাইরা থাকে বিদেশে। ভাইদের কাছ থেকে টাকা চেয়েও পাইনি, দেশের বাইরে থাকা ভাইয়েরা ও বর্তমানের লকডাউনে রয়েছে। বহু কষ্টে দিনাতিপাত করছেন তারা। ধারণা করা হচ্ছে,
এরকম পরিস্থিতিতে ঘরে সবার অলক্ষ্যে সে অভিমানে আত্মহত্যা করেছেন।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক কায়েমুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net