1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ড উপজেলার পাঁচটি মার্কেটে দোকান খোলায় নিষেধাজ্ঞা; মোট আক্রান্ত ৪০ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

সীতাকুণ্ড উপজেলার পাঁচটি মার্কেটে দোকান খোলায় নিষেধাজ্ঞা; মোট আক্রান্ত ৪০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪১৬ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী এর সাথে পাল্লা দিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে সীতাকুণ্ড উপজেলায়।
গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মানুষের ভিড় কোনোভাবেই থামানো যাচ্ছে না সীতাকুণ্ডে। প্রতিদিন অসংখ্য নারী-পুরুষ সীতাকুণ্ড বাজারে ভিড় করছেন।
সীতাকুণ্ড বাজার কমিটি কর্তৃক মার্কেটগুলো বন্ধ ঘোষণা করলেও মানছে না কেউ, অনেকে অভিযোগ করে বলেন, মার্কেটের শাটার বন্ধ করে ভিতরে চলছে রমরমা বাণিজ্য।
এদিকে আজ মঙ্গলবারও সীতাকুণ্ড বাজারে দেখা গেছে প্রচুর নারী-পুরুষের ভিড়। সিএনজি চালিত অটোরিক্সা করে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রামের পথ দিয়ে বাজারে আসছে মানুষ প্রতিনিয়ত। এসব অটো সিএনজিতেও মানা হচ্ছে না দূরত্বের কোনো বালাই। ঘেঁষাঘেঁষি করে কোন কোন সিএনজিতে ৬-৭ জন‌ও দেখা যায়।
এমতাবস্থায় আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়, সীতাকুণ্ড উপজেলার পাঁচটি বড় বড় বাজারে আগামী ২০ মে থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, কাঁচা বাজার,ওষুধের দোকান, সার, বীজ ও কীটনাশক এর দোকান ছাড়া সকল দোকান বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।
বাজারগুলো হলো, সীতাকুণ্ড পৌর সদরের বিদ্যমান মার্কেট ও মাছের আরৎ, বড় কুমিরা মার্কেট, ভাটিয়ারী ইউনিয়নের সকল মার্কেট, বড় দারোগাহাট মার্কেট ও জোড়ামতল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়। আগামী ২০ মে থেকে কার্যকর হওয়া এ নির্দেশ অমান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সীতাকুণ্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে ১১জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন এছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net