1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় আলোর মশালের ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

হাতিয়ায় আলোর মশালের ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৭৯ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি: ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। শনিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া চৌরাস্তা ও চরচেঙ্গা এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

করোনার কারণে অনেক সাধারণ মানুষের ঈদ সামগ্রী ক্রয় অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের কথা বিবেচনা করে আলোর মশালের স্বেচ্ছাসেবীরা সেমাই, সুজি, দুধ, চিনি সহ প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন। কর্মহীন হতদরিদ্র ৩০টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয় ।

সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান বলেন, ‘দারিদ্রতা যেন কারো ঈদের আনন্দ ম্ান করতে না পারে। আমরা চেষ্টা করছি এমন কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে, করোনা সংকটে যাদের ঘরে কোন ঈদ আয়োজন নেই।

এই আয়োজনের বিষয়ে আলোর মশালের সাবেক সভাপতি ছাইফুল ইসলাম মাসুম বলেন, ২০১০ সাল থেকে সংগঠনটি আর্ত মানবতার সেবাই বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদ উপহার বিতরণের মধ্যদিয়ে আমরা বলার চেষ্টা করেছি, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, ঈদের আনন্দ হবে সব মানুষের।

ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ফিরোজ মাহমুদ, রাকিব উদ্দিন, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সোহেল রানা, ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক রক্তিম জিহাদ, ফরহান মাহমুদ, দপ্তর সম্পাদক আমির হোসেন সৈকত, অর্থ সম্পাদক রাজিব উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুয়েল উদ্দিন, সদস্য সজীব উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net