1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে শেখ নাঈমের ৭ম ধাপে খাদ্য উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

গোপালগঞ্জে শেখ নাঈমের ৭ম ধাপে খাদ্য উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৭৫ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি :
করোনার ক্রান্তিকালে ঘরে থাকা অসহায় মানুষের পাশে থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ৭ম ধাপে গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এমপি’র কনিষ্ঠ পুত্র ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে এ খাদ্য উপহার সামগ্রী সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। এরআগে গত ২২ মার্চ থেকে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত প্রায় ২১ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাবার উপকরণগুলোর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ ও ১ কেজি সয়াবিন তেল।
খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম দীন ইসলাম জানান, ছাত্রলীগের আইকন শেখ নাঈমের এ মহতি উদ্যোগকে সফল করতে রাতদিন পরিশ্রম করে চলেছেন জেলার ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেখ নাঈমের এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে মানুষের দৌঁড়গোড়ায় পৌছে দিতে তারা যে পণ করেছেন তা জীবন থাকতে কেউ পিছপা হবেন না বলেও জানান ওই কলেজ ছাত্রনেতা।
এ বিষয়ে গোপালগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম জানান, গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠপুত্র শেখ ফজলে নাঈম অসহায় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পালন করে চলেছেন। তার এ খাদ্য সামগ্রী অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হচ্ছে। জেলার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এ কাজে সহায়তা করছেন। ৭ম ধাপে ৪ হাজার পরিবারসহ এ যাবতকালে প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও পৌরএলাকায় ৫হাজার পরিবারকে সবজি সহায়তা দেয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম মুঠোফোনে জানান, করোনার এ বৈশ্বিক মহামারীতে যারা সংক্রমণ এড়াতে ঘরের বাইরে যেতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না তাদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ ২ আসনে সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশেই এ খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন শেখ নাঈম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net