1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে র‌্যাব-অভিযোগ রিজভীর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেছে র‌্যাব-অভিযোগ রিজভীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫৫০ বার

উত্তম অরণ :
লালমনিরহাট জেলাধীন আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপনকে র‌্যাব তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় র‌্যাব ছাত্রদল নেতা রিপনকে তুলে নিয়ে গেছে। আমরা অবিলম্বে তার সন্ধান দাবি করছি। কেননা তার পরিবারসহ অনেকেই তার সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, অতীতে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। হয়তো ভিন্ন উদ্দেশ্যে রিপনকে গ্রেফতারের বিষয়টি প্রকাশ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘আমরা অবিলম্বে রিপনকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়ার এবং জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net