1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগনের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে সরকার : খসরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

জনগনের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে সরকার : খসরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৭৭ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম :
চট্টগ্রামের হাসপাতালগুলোতে করোনাভাইরাস আক্রান্ত রোগীরা ন্যূনতম চিকিৎসাসেবাও পাচ্ছে না দাবি করে এ জন্য সরকারকে দোষারোপ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে’। বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি। এতে চট্টগ্রামসহ সারা দেশে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন আমীর খসরু।
বিবৃতিতে বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সারা দেশে মহামারী আকার ধারণ করেছে। চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকার করোনা মোকাবেলা ও জনগণের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে।
বর্তমানে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে দাবি করে আমীর খসরু বলেন, চিকিৎসার জন্য হাসপাতালে বেডের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকারের ব্যর্থতার কারণে দিন দিন স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার চিত্র ফুটে ওঠেছে। মানুষের মধ্যে এখন মৃত্যু আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরো বলেন, হাসপাতালে গিয়েও করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে পারছে না। চট্টগ্রামের অধিকাংশ করোনা হাসপাতালে অক্সিজেন ও সিলিন্ডার সংকট রয়েছে। পর্যাপ্ত আইসিইউ’র ব্যবস্থা নেই। চিকিৎসার জন্য মানুষ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে। কিন্তু সময় উপযোগী পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। হাসপাতালে প্রয়োজনীয় যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম দরকার সেটাও দেয়নি সরকার।
বিবৃতিতে আমীর খসরু দাবি করেন, চট্টগ্রামে করোনা রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যু ও সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এতে চট্টগ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
আমীর খসরু চট্টগ্রামসহ সারাদেশে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এছাড়া তিনি চিকিৎসক, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনী ও প্রসাশনসহ চট্টগ্রামের যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের রোগ মুক্তি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net