1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোনায় শিক্ষা উপমন্ত্রীর পরিবারের রোগমুক্তির জন্য চবি ছাত্রলীগ নেতার দোয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

নেত্রকোনায় শিক্ষা উপমন্ত্রীর পরিবারের রোগমুক্তির জন্য চবি ছাত্রলীগ নেতার দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩০৯ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম পির পরিবারের সদস্যদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারাদেশের মত হাওর অঞ্চল নেত্রকোনায়ও দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত।

মঙ্গলবার (১৯ মে) নেত্রকোনা জেলায় আটপাড়া উপজেলার দারুল হুদা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা মসজিদে এনামুল হক আরাফাতের উদ্যেগে নেত্রকোনা জেলা এবং আটপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের জন্য দোয়া এবং দোয়া পরবর্তীতে মাদ্রাসার সকলের সাথে ইফতার করেন।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান, পাঠাগার সম্পাদক আকিব খান, উপ গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আয়াতুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগ নেতা শ্যামল।
আটপাড়া উপজেলা ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি সম্পাদক রুহুল আমিন, সদস্য দেলোয়ার হোসেন রাজন সহ আরাে অনেকে। এসময় প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত, তার পরিবারের করোনা আক্রান্তদের সুস্থতা ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত বলেন, “এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পরিবার বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। উনি যেভাবে কাজ করে গেছেন দেশের জন্য, চট্টলার মানুষের জন্য তা এখনাে চলমান। মহামারী করোনা ভাইরাসের প্রথম থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল ও তাঁর পরিবার। আমরা নওফেল ভাইয়ের পরিবারের সদস্যসহ সারা দেশে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করছি।

প্রসঙ্গত, গত ১১ই মে প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই। পরবর্তীতে পরিবারের সকল সদস্যদের পরীক্ষা করলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের আরও ৩ সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net