1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরায় অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ২৬৬ বার

মোঃ সাইফুল্লাহ :
করোনা ভাইরাসের আক্রমনে দেশের এই ক্রান্তিলগ্নে সংকটের ছোঁয়া লেগেছে সর্বত্র।কৃষককূল পড়েছে মারাত্মক ক্ষতির মুখে। শ্রমিক ঘাটতির কারণে ঘরে তুলতে পারছে না পাকা ধান।কে কাটবে অত বেশি পরিমাণ ধান?কৃষক কি আর জানতো করোনা এভাবে তাকে আটকে দেবে?

কৃষকের এমন দুঃসময়ে সারাদেশে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন শিক্ষা, শান্তি আর প্রগতির বাহক, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।তারই ধারাবাহিকতায় গতকাল মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মহিষাডাংগা গ্রামের বাসার বিশ্বাস নামের এক অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মাগুরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ৯ মে শনিবার সকালে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:ফয়সাল হোসাইন এর নেতৃত্বে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় মঘী ইউনিয়নের মহিষাডাংগা গ্রামের কৃষক বাসার বিশ্বাসের ৩৭ শতক ধান কেটে বাড়িতে পৌঁছে দেন মাগুরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধান কাটার কাজে অংশ নেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো:ফয়সাল হোসাইন,জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুল, ছাত্রলীগ নেতা ইউসুফ আলী,রিয়াজ হোসেন,রহমান হোসেন,মিরাজ হোসেনসহ ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী। ধান কেটে তাঁরা কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, লোক দেখানো কোন ফটোসেশান নয় বাস্তবিকে বিশ্বাসী ছাত্রলীগ। দেশের এই দুর্যোগে কৃষক পড়েছে মহা সংকটে।প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ অসহায় কৃষকের ৩৭ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রমে এ কাজ সম্পন্ন করায় তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এই মহামারী করোনা মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ কৃষকের পাশে থাকবে।তাদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা হলো রক্ত,ঘাম,শ্রম আর ঐতিহ্যের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net