1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু, আহত ৩ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

মাগুরায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু, আহত ৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৬৬ বার

মোঃসাইফুল্লাহ/
মাগুরার মহম্মদপুরের সূর্যকুন্ডু গ্রামে বজ্রপাতে কাওছার শেখ(৭০) নামে এক কৃষক ও সদরের দ্বারিয়াপুর গ্রামের বেদনা(৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত কাওছার শেখ নিজের বাড়ির বসত ঘর ঝড়বৃষ্টি প্রতিরোধে মেরামতের কাজ করছিল। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে কৃষক কাওছার গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: কাজী আবু আহসান তাকে মৃত. ঘোষনা করেন। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস কৃষক কাওছারের বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুরে বজ্রপাতে বেদেনা বেগম (৩৫)নামে এক নারীর মৃত্যু হয়েছে । তার স্বামী আশরাফুল আলম জানান, বিকালে বাড়ির পাশে মাঠে কাজ তদারকি করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

এছাড়া মাগুরা সদরের জাগলা লক্ষিপুরে ঝড়ে গাছ পড়ে এক পথচারি আহত হয়েছে। অন্যদিকে কুচিয়ামোড়া ইউনিয়নের চাপড়ায় বজ্রপাতে এক কৃষক আহত হয়েছে। দমকলবাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে ।এদিকে বজ্রপাতে নিহতের ঘটনাকে স্ব স্ব এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net