1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকারের অনুদান বিতরণ করলেন হাতেম আলী মিয়া ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

মাগুরা শ্রীপুরে হতদরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকারের অনুদান বিতরণ করলেন হাতেম আলী মিয়া ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩২৪ বার

মোঃ সাইফুল্লাহ/
মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে গতকাল ‘হাতেম আলী মিয়া ফাউন্ডেশনে’র উদ্যোগে অসহায় দুস্থ ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মাদ আলী জিন্নাহ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী (অবঃ) ডক্টর এমএম আবদুর রাজ্জাক মিলন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুলসহ আরো অনেকে।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মাদ আলী জিন্নাহ জানান – ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘হাতেম আলী মিয়া ফাউন্ডেশন বাংলাদেশের ঢাকা, জামালপুর, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া-এ ৭টি জেলায় বিভিন্ন সময়ে গরীব-দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের অনুদান দিয়ে আসছে।

বর্তমানে বৈশ্বিক মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ মাগুরা জেলার ১৫০টি পরিবারের মধ্যে সর্বোচ্চ ৩০ হাজার থেকে সর্বনিম্ন এক হাজার করে নগদ সর্বোমোট ২ লাখ টাকা, ঢেউটিন ও বস্ত্র অনুদান হিসেবে দেওয়া হলো। অন্য জেলায়ও অনুরূপ অনুদান বিতরণ করা হয়েছে এবং আগামীতেও অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net