1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“মায়ের প্রতি ভালবাসার দৃষ্টান্ত ফারুক হোসেন হিরু” শরণখোলায় নিজস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

“মায়ের প্রতি ভালবাসার দৃষ্টান্ত ফারুক হোসেন হিরু” শরণখোলায় নিজস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩১২ বার

নইন আবু নাঈমঃ
প্রয়াত গর্ভধারিনী মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত এক সন্তানের নাম ফারুক হোসেন হিরু। বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে এবং বাজার সংলগ্ন পূর্বমাথায় ৩০০ পরিবারের সু-পেয় খাবার পানির সংকট দীর্ঘদিনের। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বিশুদ্ধ পানির উৎস না থাকায় দিশেহারা হয়ে পড়েন এলাকার লোকজন। দেশের ক্রান্তিলগ্নে বিশুদ্ধ পানি সংকট নিরসনে এগিয়ে আসলেন শরণখোলা উপজেলা যুবলীগ নেতা ও রায়েন্দা বাজারের ওষুধ ব্যবসায়ী ডাক্তার ফারুক হোসেন হিরু।
উপজেলা সদরের প্রানকেন্দ্র রায়েন্দা বাজার ও পূর্বমাথা এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাসব্যাপী বিভিন্ন প্রকার প্রচারণায় আলোড়ন সৃষ্টি হলে শরণখোলা উপজেলা যুবলীগের এ সদস্য নিজস্ব অর্থায়নে নতুন টিউবওয়েল স্থাপণ করেন।
সরেজমিন তদন্তে দেখা যায় বাংলাদেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকার নিম্ম ও মধ্যবিত্ত মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে তখন থেকেই এসকল মানুষকে খাদ্য সহায়তা সহ মানবতার সেবায় এগিয়ে আসতে দেখা গেছে যুবলীগ ওই নেতাকে।
এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম.এ রশিদ আকন বলেন দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানির সমস্যা ছিল যুবনেতা হিরু নিজস্ব অর্থায়নে টিউবওয়েল স্থাপন করায় ধন্যবাদ জানাই।
রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন বলেন, রায়েন্দা বাজারের পূর্বমাথার প্রায় ৩০০ পরিবারের পানির সমস্যা দীর্ঘদিনের। যুবনেতা হিরুর উদ্যেগকে স্বাগত জানাই।
এলাকাবাসীর পক্ষে ও রায়েন্দা বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ফারুক হোসেন তালুকদার বলেন দীর্ঘদিন পরে হলেও বিশুদ্ধ পানি সমস্যা কিছুটা হলেও নিরসন হল।
করোনার এ দুঃসময় অসহায় ও দারিদ্র মানুষকে সহায়তা করার ব্যাপারে জানতে চাইলে ডাক্তার ফারুক হোসেন হিরু বলেন, গত ৭বছর পূর্বে আমার গর্ভধারিনী মা এ পৃথিবী ছেড়ে চিরবিদায় নিযেছেন আমি আমার মায়ের বড় সন্তান হয়ে এবং মায়ের রুহের মাগফেরাত কামনার জন্য শুধু করোনা পরিস্থিতিতে নয় যেকোন দূর্যোগময় মুহুর্তে মানবতার সেবায় আমার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net