1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর ৫৭ চরমপন্থী ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাজশাহীর ৫৭ চরমপন্থী ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৬৩ বার

মঈন উদ্দীন: আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা রাজশাহীর ৫৭ জন সর্বহারা (চরমপন্থী) সদস্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক দেয়া হয়।
গত বছরের ৯ এপ্রিল পাবনায় ৫৩৯ জনের সঙ্গে রাজশাহীর এই ৫৭ জন আত্মসমর্পণ করেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান পান। এবার করোনাভাইরাস পরিস্থিতির জন্য তাদের আরও ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী।
রাজশাহীর ৫৭ জনের মধ্যে জেলার বাগমারা উপজেলার আত্মসমর্পণকারী চরমপন্থী সদস্য ৩৩ জন। এছাড়া পুঠিয়া উপজেলার ১৬ জন, দুর্গাপুরের ৫ জন এবং মহানগর এলাকার বাসিন্দা ৩ জন। এদের মধ্যে একজন মারা গেছেন। তার স্ত্রীকেও প্রধানমন্ত্রীর এই ৫০ হাজার টাকা অনুদানের চেক দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক জহির উদ্দিন ও জেলা প্রশাসক মো. হামিদুল হক ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net