1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী অঞ্চলে একদিনে আক্রান্ত ২৬, সুস্থ্য ১১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

রাজশাহী অঞ্চলে একদিনে আক্রান্ত ২৬, সুস্থ্য ১১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২৯ বার

মঈন উদ্দীন: মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার পর রাজশাহী বিভাগের তিন জেলায় ২৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ জন বেশী। নতুন আক্রান্তের মধ্যে ২৩ জন জয়পুরহাটের, বগুড়ার দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১১ জন। তৃতীয় দফায় পরীক্ষার পর করোনাভাইরাস নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেয় চিকিৎসকরা। এ নিয়ে এখন পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়েছেন ২৭ জন।
মঙ্গলবার পর্যন্ত নওগাঁ জেলায় আক্রান্তের সংখ্যা ৭০ জন। তবে একদিনে ২৩ জন আক্রান্ত বেড়ে নওগাঁ জেলাকে ছাড়িয়ে গেছে জয়পুরহাট। এ জেলায় বর্তমানে আক্রান্ত রোগির সংখ্যা ৭১ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪১ জন। এছাড়াও রাজশাহীতে ১৭, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নাটোরে ১২ জন, পাবনায় ১৬ জন এবং সিরাজগঞ্জে ৬ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে ২৩ জন, বগুড়ায় দুইজন ও চাঁপাইনবাবগঞ্জে একজন। এ নিয়ে বিভাগে মোট রোগির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net