ঢাকা   ০৬:৪৫:১২ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

শ্রীনগর থানায় চাঁদাবাজির মামলা করতে এসে ধরা পরল ধর্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৪২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজ বেপারী (৬০) নামে এক ব্যক্তি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় চাঁদাবাজির মামলা করতে এসে ধরা পরল এক ধর্ষক। বৃস্পতিবার দুপুরে এমনি ঘটনা ঘটেছে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এলাকার উত্তর বালাশুর গ্রামে। ধর্ষক সিরাজ বেপারী ওই গ্রামের আব্দুল মজিদ বেপারীর পুত্র ও স্থানীয় নতুন বাজারে একজন গুর ব্যবসায়ী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সিরাজ বেপারী নতুন বাজার এলাকার দিনমজুর একটি পরিবারের সাথে সুম্পর্ক গড়ে উঠে। এই সূত্রে ওই পরিবারের সাথে তার সক্ষতা। এই সুযোগে ওই পরিবারের দিনমজুরের ৭ বছরের কন্যা শিশুকে ফুসলিয়ে ফাসলিয়ে বাজারের একটি দোকানে ধর্ষণ করে সিরাজ বেপারী। বিষয়টি স্থানীয় কয়েকজন টের পেলে দুষ্ট সিরাজ তাদেরকে ধমন করতে থানায় চাঁদাবাজির মামলা করতে আসে। এবিষয়ে থানা পুলিশ তদন্তে গেলে সিরাজের অপকর্মের বিষয়টি উঠে আসে। ধর্ষণের একটি ভিডিও ফুটেজও উদ্ধার করা হয়েছে। পরে সিরাজ বেপারীকে আটক করে শ্রীনগর থানা নিয়ে আসা হয়। ধর্ষণের স্বীকার ওই কন্যার মাতা সূর্যবান বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করবো।
এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সিরাজ বেপারী নামে এক ব্যক্তি কয়েকজনের বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা করতে আসে। বিষয়টি আমার সন্দেহ হলে তদন্ত শুরু করি। পরে জানাযায় ওই এলাকার একটি পরিবারের সাথে তার সুস্পর্ক গড়ে উঠেছে। এই সুযোগে ওই পরিবারের ৭ বছরের শিশু কন্যাকে সে ধর্ষণ করে। স্থানীয়রা ঘটনাটি তের পেলে কয়েকজনের বিরুদ্ধে সে থানায় চাঁদাবাজির মামলা করতে আসে। সিরাজ বেপারীর কাছ থেকে ধারনকৃত ধর্ষণের একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি