1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’ : কাদের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

‘স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে’ : কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৮২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক মহলটি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৫ মে) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণের আগে তার বাসা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরির কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা মৃত্যুবরণ করাকে ঢালাওভাবে বলা হচ্ছে সবাই করোনায় মৃত্যু। প্রকৃতপক্ষে মৃত্যুর পর যাদের পরীক্ষা করা হচ্ছে পজেটিভ-নেগেটিভ দুটোই আসছে। মৃত্যুর পরও পরীক্ষা করা হচ্ছে। অনেকে নানান শারীরিক জটিলতায় স্বাভাবিক মৃত্যুবরণ করছে। এসকল মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক একটি মহল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

ডিজিটাল নিরাপত্তা আইন করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন কাদের বলেন, ‘নানা অপরাধমূলক কাজে উস্কানি দেওয়া হচ্ছে কখনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধমূলক কাজে যারা উস্কানি দিচ্ছে আইনশৃঙ্খলাবাহিনী বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় সজাগ রয়েছে। আমি আবারো বলছি, কোথাও কোন আইনের অপপ্রয়োগ ঘটে বা ব্যত্যয় ঘটে তাহলে সরকারের সংশ্লিষ্ট মহলে সেটা জানানোর জন্য আহ্বান জানান তিনি

যদি কাউকে অন্যায় ভাবে দোষারোপ করা হয় তাহলে সেটা তারা অবশ্যই যেন অবগত করার ব্যাপারে সচেতন থাকেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।’

এ ছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড চালু করা হয়েছে এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।

করোনাভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা পঁচাত্তর-পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। ঈদ সামনে রেখে এ সকল উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও জানান তিনি।

কাদের বলেন, ‘আজকে আমাদের সকলের জন্য একটি শোকের দিন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে জাতির চেতনার জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। তার বিদায়ে আমাদের সাহিত্য সংস্কৃতি মূল্যবোধের জগতের অপূরণীয় ক্ষতি। সাহিত্য-সংস্কৃতির এই বটবৃক্ষ স্বাধিকার, স্বাধীনতা জাতীয় মুক্তি আন্দোলন রেখেছেন অপরিসীম অবদান। জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করবে। তিনি আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাজীবনের শ্রদ্ধেয় শিক্ষক। তিনি ছিলেন আমাদের মনন-মানসিকতা ও সৃজনশীলতার বাতিঘর। আমরা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

পরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে প্রতিনিধির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net