1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার কৈয়ারবিলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৬পরিবারের পাশে যুবলীগ নেতা কছির - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চকরিয়ার কৈয়ারবিলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৬পরিবারের পাশে যুবলীগ নেতা কছির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৯৯ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ২৬টি পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মের্সাস রাফি এন্টাপ্রাইজ ও রাফি টাইলস এর স্বত্ত্বাধীকারি সাবেক ছাত্রনেতা আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। গত রবিবার ১৭মে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের অসংখ্য নেতাকর্মীদের সাথে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি।এসময় যুবলীগ নেতা কাউছার উদ্দিন কছির ব্যক্তিগত তহবিলের অর্থায়নে সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া শিকার ২৬টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ডেকসি, কড়াই, ডাকনা, বাটি, বাসন, পেয়ালা, চামচ, পানির জগ, গ্লাস ও বদনাসহ অন্যান্য উপহার সামগ্রী প্রতিটি অসহায় পরিবারের হাতে তুলে দেন তিনি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের ব্যক্তিগত তহবিলের পক্ষ থেকে গৃহস্তলী সামগ্রী পেয়েছেন আগুন সন্ত্রাসের শিকার খিলছাদক ডাঙ্গারচর এলাকার নুরুল হোসাইনের ছেলে কৃষক মোহাম্মদ ইসমাইল, মোক্তার আহামদের ছেলে নুরুল হোসাইন, মোজাহের আহামদের ছেলে আনোয়ার হোসাইন ও মোহাম্মদ ফোরকান, আহামদ হোসেনের ছেলে মোজাহের আহমদ, মোজাহের আহামদের ছেলে জাহাঙ্গীর আলম, মৃহ আহামদ হোসেনের ছেলে মোজাম্মেল হক ও মো. জাহেদ, আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন, জসিম উদ্দিন ও জমির উদ্দিন, মকবুল আলীর পুত্র আবু তাহের, আবু তৈয়বের ছেলে শাহ আলম, সাহাব উদ্দিন,সালাহ উদ্দিন ও নেজাম উদ্দিন, আবু তাহেরের ছেলে আবু ছালেক ও বশির আহমদ, মৌলভী আব্দুল্লাহর ছেলে মো. মোস্তফা, আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন, এজাহার আহামদের ছেলে নবী হোসাইন, আবুল কাশেমের ছেলে আবু হানিফ ও আলী আকবরের পরিবার।
বিতরণ কার্যক্রম শেষে যুবনেতা কাউছার উদ্দিন কছির বলেন, আসুন সন্ত্রাসীদের আগুনে নিঃস হয়ে যাওয়া ২৬টি পরিবারে এই দুর্দিনে আপনারা যে যার মত করে অসহায় পরিবার গুলোর পাশে এসে দাঁড়ান। মানবিক সহযোগিতার হাত প্রসারিত করুন।
তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসী ও তাদের ইন্ধনদাতা সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। একইসঙ্গে অসহায় পরিবারকে পুনরায় নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক মো.কামাল হোসেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম ও চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান সহ সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net