1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ পর্যন্ত খুলবে না পটিয়ার মার্কেটগুলো - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ঈদ পর্যন্ত খুলবে না পটিয়ার মার্কেটগুলো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬৮ বার

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির বিষয়টি  চিন্তা করে  চট্টগ্রামের পটিয়ার দোকান মালিক ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দরা ঈদের আগে দোকান না খোলারই সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার বিকেলে পটিয়া সকল মার্কেটের সভাপতি ও দোকানিদের সাথে বৈঠক শেষে নানা আলোচনার পর ঐকমতের ভিত্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পটিয়া দোকান মালিক সমিতি।

পটিয়া থানার বাসিন্দা ছাড়াও কর্ণফুলী,বোয়ালখালী, চন্দনাইশ দোহাজারীর বাসিন্দাদের ঈদ কেনাকাটায় ক্রেতাদের বড় একটি অংশ পটিয়ার শপিং সেন্টার ও বিপণি বিতানগুলোতে হয়ে তাকে। এ কারনে ঈদুল ফিতর পর্যন্ত পটিয়ার সকল মার্কেট, শপিং মল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ।

শনিবার বিকেলে পটিয়া দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ ইউছুফ বলেন, করোনায় আক্রান্ত দিন দিন বাড়ছে। দোকান খোলার বিষয়ে যে বিধিনিষেধ দেয়া হয়েছে সব বিবেচনা করে দেখেছি। এ বিধিনিষেধ মেনে আমাদের ব্যবসা পরিচালনার করা সম্ভব নয়।

এতদিন ব্যবসায়ীরা দোকানপাট খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও চট্টগ্রামে প্রতিদিন করোনার সংক্রমণ বেড়ে যাওয়া, মার্কেট খোলার বিষয়ে পুলিশ কমিশনার প্রদত্ত ‘কঠোর’ নির্দেশনাবলী শতভাগ বাস্তবায়ন অসম্ভব হওয়াসহ নানা কারণে ব্যবসায়ীরা এই দাবি থেকে সরে এসেছেন। তাদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা প্রশাসন। এ ছাড়া দেরিতে হলেও ব্যবসায়ীদের বোধোদয় হওয়ায় সাধারণ মানুষও তাদের সাধুবাদ জানিয়েছেন।

পটিয়ায় সকল শপিং মল ও মার্কেট বন্ধ রাখার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। তিনি বলেন, ঈদ উপলক্ষে শর্ত সাপেক্ষে ১০ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণি বিতান ও শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

বর্তমানে পটিয়ায় করোনায় সংক্রমণ এড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে নেয়া এ সিদ্ধান্ত সময়োপযোগী বলেও  মনে করেন করেন ইউএনও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net