1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেরণা’র ভিন্নধর্মী উদ্যোগ ‘বিনা পয়সার বাজার’ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

প্রেরণা’র ভিন্নধর্মী উদ্যোগ ‘বিনা পয়সার বাজার’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৪০ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- “যতটুকু প্রয়োজন ততটুকু নিন, অন্যজনকে নেয়ার সুযোগ করে দিন, একে অন্যের দুরত্ব ৩ ফুট বজায় রাখন”- এ স্লোগানে মানিকছড়ি উপজেলা সদর আমতলে সকালের বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা’র উদ্যোগে “বিনা পয়সার বাজার’র চালু করে।
মঙ্গলবার (১২ মে) সকালে আমতল বাজারে বিনা পয়সার বাজার খোলা হয়। দোকান ছিল, আলু- ৬০-কেজি, করল্লা-৯৬কেজি, বরবটি-৬৫ কেজি, চিকিঙ্গা-৩৪ কেজি, মরিচ- ২৫ কেজি, টমেটো- ৩০ কেজি, শসা- ৬২ কেজি, লাউ- ৯০টি। সামাজিক দুরত্ব বজায় রেখেই সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলে এ কার্যক্রম। বিনা পয়সার বাজার থেকে শতাধিক নারী-পুরুষ তাদের চাহিদানুযায়ী সবজী নিয়ে যায়।

এ সময় ‘প্রেরণা’র সহকারী প্রতিষ্ঠাতা মো. ইমরান হাসান ইমন জানান, সরকারি নির্দেশনা মানতে কর্মহীন হয়ে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রত্যন্তঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আমরা বেশ কয়েকদিন ধরেই অসহায়-হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই এ ভিন্ন ধর্মী উদ্যোগ গ্রহণ করেছি এবং আজকের বিনা পয়সার বাজার সম্পর্কে অবগত করেছি। যাতে করে তাদের প্রয়োজন অনুযায়ী বিনা পয়সায় সবজি বাজার করতে পারে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতের আমরা তাদের সহযোগিতা অব্যহত থাকবে বলে আশা করছি।

ভিন্নধর্মী এ উদ্যোগের প্রশংসা জানিয়ে উপজেলা দুপ্রক ও প্রেসক্লাব সাধারন সম্পাদক বলেন, আমাদের সমাজে অসংখ্য ধনাঢ্য বক্তি থাকলেও দেশের এ ক্লান্তি লগ্নে অসহায়-হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়ানোর মত মনমানসিকতা কয়জনের আছে। আজ প্রেরণা’র এমন উদ্যোগে অনেক লোকের সবজি চাহিদা পূরণ হয়েছে। সমাজের সম্পদশালী ব্যক্তিদের এমন উদ্যোগে সহযোগিতা করতে এগিয়ে আসারও আহব্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net