1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বারৈয়ারঢালা ইউনিয়ন চেয়ারম্যানের উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

বারৈয়ারঢালা ইউনিয়ন চেয়ারম্যানের উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩০৬ বার

অশোক দাশ(সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান নিজস্ব অর্থায়নে তৃণমূল নেতাকর্মীদের মাঝে পাঁচশত প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার ১২মে সকালে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এসব সামগ্রী তৃণমূল নেতাকর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। উক্ত সামগ্রীর মধ্যে ছিল চিনিগুরা চাউল, লাচ্ছা সেমাই, বাংলা সেমাই, ফ্যামিলি নুডুলস, গুঁড়ো দুধ, ট্যাংক, হালিম, খেজুর ও নারকেল।
উপহার সামগ্রী হস্তান্তরকালে তিনি জানান, দেশে লকডাউনে থাকা অসহায় মানুষদের পাশে যেমন সরকার দাঁড়িয়েছে তেমনি আমরা আমাদের তৃণমূল নেতাকর্মীদের পাশে রয়েছি। প্রতিনিয়ত তৃণমূল নেতাকর্মীদের খবর নিচ্ছি। রোজা ও ঈদ কে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এ ছাড়া আমি উপজেলা প্রশাসন ইউএনও থেকে পাওয়া খাদ্য সামগ্রী ছাড়াও নিজ অর্থায়নে এলাকার নিম্নবিত্তদের সাড়ে চারশ প্যাকেট অন্যদিকে গোপনে মধ্যবিত্ত পরিবারের মাঝে আড়াইশো প্যাকেট খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।
সরকারের পাশাপাশি আমি নিজ উদ্যোগে লকডাউন এ ঘরে থাকা অসহায়দের মাঝে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে , বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও সাবেক সাধারন সম্পাদক ইসমাইল সিরাজীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net