1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য আশার ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য আশার ১০ লক্ষ টাকার খাদ্য সামগ্রী প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩০০ বার

মো সাইফুল্লাহ : মাগুরায় করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যার্থে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আশা মাগুরা জেলা । তারা মাগুরা সদর উপজেলার গরীব,দুস্থ ও অসহায় মানুষের জন্য ৭’শ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করেছে ।

আজ সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নিকট ২’শ প্যাকেট ও জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের নিকট ৫’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করে ।

এ সময় আশা মাগুরা জেলার পক্ষে উপস্থিত ছিলেন , ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, ডিস্ট্রিক ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ এবং জেলার আরএম গণ ও অন্যান্য কর্মকর্তারা।

আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আশা’র সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে । তারই ধারাবাহিকতায় আমরা আজ মাগুরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ৭’শ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করেছি । এখানে প্রতি প্যাকেটে, পরিবার প্রতি ১০ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি আলু, ১ কেজি তেল ও ১কেজি লবন রয়েছে । পাশাপাশি জেলার শ্রীপুর ,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ২’শ করে প্যাকেট খাদ্য সহায়তা দেয়া হয়েছে ।

সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড়লাখ দরিদ্র পরিবারকে আশার পক্ষথেকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাগুরা জেলায় মোট ১০ লক্ষাধিক টাকার ১৩শ প্যাকেট খাদ্য সহায়তা অসহায় মানুষদের জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সাধারন মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net