1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ির বাটনাতলী ইউপি’র বাজেট ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

মানিকছড়ির বাটনাতলী ইউপি’র বাজেট ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩১৮ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন মঙ্গলবার (৩১মে) সকাল সাড়ে ১১টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ৭১ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন।
বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন’র সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণা অধিবেশনে চলতি অর্থবছরের আয়-ব্যয় এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট তুলে ধরেন ইউপি সচিব মো. আবদুল হাকিম।
ঘোষিত বাজেটে আগামী অর্থবছরের (২০২০-২১) ইউপি’র নিজস্ব আয় ধরা হয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদ (টিআর, কাবিখা, কাবিটা ও ৪০দিনের কর্মসূচী) থেকে ৪১ লক্ষ টাকা, সরকারি (এলজিএসপি) থেকে ২১ লক্ষ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৭১ লক্ষ ৫০ হাজার টাকা। অপরদিকে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০ টাকা এবং উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ১৫ হাজার ৭ শত ৬০ টাকা। বাজেট অধিবেশনে সকল ইউপি সদস্য ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছে এলাকাবাসী। বর্তমানে জনগণের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে। তাই বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই আগামী ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয় বিগত অর্থবছরের সাথে সমন্বয় রেখে সম্ভব্য এ বাজেট নির্ধারণ করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট নির্ধারণ করায় সকলেই সমত পোষন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net