1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন ও দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

সীতাকুণ্ডে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন ও দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৫০ বার

অশোক দাশ (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক দূরত্ব নিশ্চিতকরন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজ শনিবার (১৬মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজার, বানুর বাজার, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সাতটি মামলায় সাতজন দোকানদারকে ৫৩ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসব দোকান গুলো মধ্যে ভাটিয়ারী সততা ফার্মেসীকে ২০ হাজার টাকা, রয়েল ফার্মেসীকে ৫ হাজার টাকা, গিয়াস ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং বানুর বাজারের সিদ্দিক ফার্মেসীকে ১০ হাজার, সিরাজ ফার্মেসীকে ৭ হাজার, জসিম স্টোরকে ৫ শত এবং বি.আর.ডি.বি ফুডসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং এটি চলমান থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ সেনাবাহিনী ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net