1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবার রাঙ্গাবালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

এবার রাঙ্গাবালীতে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৬১ বার

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। যা গতবছরের তুলনায় অনেক বেশি। ঘূর্ণিঝড় আম্পানের আগেই কৃষক শতকরা ৮০% মুগ ডাল ঘরে তুলে নিয়েছে আম্ফানে ডালের তেমন একটা ক্ষতি হয়নি।

এবং আম্ফানের পরে যে কোন মুহূর্তে বর্ষা আসতে পারে, সে আশঙ্কাতেও কৃষক কড়া রোদের কারণে ঐ ২০% মুগ ডাল ঘরে উঠাতে অনেকে দ্রুত ক্ষেত থেকে ডাল তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। তাই মুগ ডালের ক্ষেতগুলোতে তখন কৃষক, কৃষাণী ও শিশু বাচ্চাদের ভিড় যেন উপচে পড়ছে। যেখানে চোখ যায়, সেখানেই দেখেছি নারীরা মুগ ডাল তোলায় ব্যস্ত সময় পার করেছে।

তবে রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নে গত কয়েক বছরের তুলনায় এ বছর মুগ ডাল চাষের জমির পরিমাণ দিন দিন বাড়তেছে,গত বছরের তুলনায় বাজারে মুগ ডালের দাম কমেনাই বরংচ এবছর দুই থেকে তিনশ টাকা দাম বেশি আছে ।

রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া ইউনিয়নের সামচাঁদ গ্রামের কৃষক শাকিল সিকদার জানান, মুগ ডাল আবাদে খরচ কম, দাম পাওয়া যায় ভাল। এ বছর তিনি ২ একর জমিতে মুগ ডাল আবাদ করেছেন। খরচ হয়েছে মোট ৯,৫০০ হাজার টাকা। এখান থেকে তিনি ১০ মণ ডাল পাবেন। বিক্রি হবে ৩২ থেকে ৩৫ হাজার টাকা।

মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা গ্রামের কৃষক মনির মোল্লা জানান, বন্যার আগেই ক্ষেত থেকে ৮০% ডাল ঘরে তুলেছি। আম্পানের প্রভাব আমাদের মুগ ডাল ক্ষেতের উপর পরেনাই তাই বাকি সব ডালগুলো বৃষ্টি হওয়ার আগেই ক্ষেতে বাড়তি লোক নামিয়ে উঠাইছি। আমি ৭ একর জমিতে মুগ ডাল দিয়েছি আমার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা আমার ডাল হয়েছে প্রায় ৫০ মনের বেশি গত বছরের তুলনায় এ বছর দুই থেকে তিনশ টাকা মন প্রতিবেশী এতে আমার দিকে নামতে পারে ১ লক্ষ ৫০ হাজার থেকে ১লক্ষ ৭০ হাজারের মতো এবছর মুগ ডাল দিয়ে আমি লাব মানে আছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net