1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।" - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

“এবার লকডাউন হলে মধ‍্যবিত্তরা আত্মহত্যা ছাড়া কোন গতি নেই বস।”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৩০ বার

ময়মনসিংহ থেকে ষ্টাফ রিপোর্টার শিব্বির আহমদের প্রতিবেদন : কথা হলো মধ‍্যবিত্ত পরিবারের উর্পাজন করা এক কর্তার সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবক লকডাউন পরিস্থিতি আলোচনা করেই কাঁদলেন। লকডাউন হলে আমাদের কোন উপায় থাকেনা। আমরা কোন উপার্জনে বের হতে পারিনা। পারিনা কারও কাছে হাত পাততে। শুধুই চেখের পানি ঝড়াতে হয়।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এলাকা ভিত্তিক লকডাউন। এটা হলেও উপার্জন করে চলতে পারবো আমরা। চলতে ফিরতে পারা যায়। কম রোজগার হোক কিন্তু কারও দিকে চেয়ে থাকতে হয়না। চোখের জল পরেনা। অন্ততপক্ষে দু’বেলা ডাল ভাত খেয়ে চলা যায়। দোকান বাকী,ঘর ভাড়া বাকী, বিদুৎ বিল, গ‍্যাস বিল, এইসব অনেক কিছুই বাকী পরে আছে। ধীরে ধীরে তো আমাকেই পরিশোধ করতে হবে। আর যদি লকডাউন হয় তবে আবার সব বন্ধ হয়ে যাবে। চরম বিপাকে পরে যাবো আমরা এই মধ‍্যবিত্ত পরিবার। কাউকে কিছুই বলতে পারবো না। বন্ধ হবে আয় রোজগারের পথ। চলতে পারবোনা পরিবার পরিজন নিয়ে । পথে বসার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপনিই বলেন ঐভাবে কি চলা যায়। মধ‍্যবিত্ত পরিবারের উপার্জনক্ষম এই যুবক এইসব বলতে বলতে চোখের জল থামাতে আর পারলো না। সরকার এব‍্যাপারে সদয় দৃষ্টি দিলে আমরা মধ‍্যবিত্তরা কারও কাছে আর হাত পাততে হবে না। কষ্ট করে চলা ভালো তবু হাত পাতা ভালো না। কথা আমার ও আমাদের একটাই। সবাই সচেতন ভাবে চললেই কিন্তু পুরো লকডাউন থেকে মুক্তি পাওয়া যায়। এলাকা ভিত্তিক লকডাউন হলেও চলা যায়।
অনেকে অনেক কথা বলে কারফিউ চাই, কারফিউ চাই, পুরোদেশ আবার লকডাউন চাই। ঐসব শোভাপায় শুধু ধন্নাট‍্য পরিবারের কিছু লোকজনের মুখে। যারা এইসব বলে তারা কখনও বলেনি ভাই আপনারা কার কাছে যাবেন কিছু টাকা নেন বেঁচে থাকলে পরে শোধ করে দিয়েন। আমাদের মত মধ‍্যবিত্তদের আনন্দ উল্লাসে মেতে থাকা ছাড়া কিছুই বঝিনা। আপনার সাংবাদিকরা আমাদের পাশে এসেছেন বলে দুটো কথা বলে মনে তৃষ্ণা মিটালাম। তবুও ভালো লাগলো। আর কিছু না পারেন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনারা আমাদের কথা গুলো তুলে ধরার চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net