1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাঁসখালী খালে দু'টি অবৈধ বালু মহল ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

কাঁসখালী খালে দু’টি অবৈধ বালু মহল ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৯৯ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
কাঁসখালী খাল থেকে অবৈধ বালু উত্তোলনের একটি পাম্প মেশিন ও ব্যবহৃত সরঞ্জামসহ দুইটি বালু মহল ধ্বংস করেছে রাউজান উপজেলা প্রশাসন। ১০ জুন বুধবার বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলংঙ্গা ও ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিঙ্গলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। জানা যায়, কাঁসখালী খানের বালী কোম্পানির ঘাটা ও দক্ষিণ হিংগলা অংশের নতুন ব্রিজ এলাকায় অবৈধ বালু উত্তোলনের মহল সৃষ্টি করেছে স্থানীয় কিছু দুর্বৃত্ত। তাঁরা দীর্ঘ দিন পাওয়ার পাম্প মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। স্থানীয় লোকজন জানান, কাঁসখালী খালের আশেপাশের লোকজন এই যান্ত্রিক মেশিনের শব্দে রাতে ঘুমাতে পারেনা।এলাকার অসুস্থ রোগীরা চরম সমস্যায় ছিল।এলাকাবাসীর নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net