1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩২৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বড়ভাঙ্গায় এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

১৮ কোটি টাকা ব্যয়ে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ এই কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে।

নির্মাণ কাজের উদ্বোধনের সময় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হলে অষ্টগ্রাম-বাজিতপুর-উজানচর সড়কে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net