1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে ডেগেরচালায় ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায় সন্ত্রাসীরা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

গাজীপুরে ডেগেরচালায় ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায় সন্ত্রাসীরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৬৩ বার

এফ এ নয়ন টঙ্গী, গাজীপুর থেকে:
গাজীপুরের বালিয়ারা ডেগেরচালায় গভীর রাতে ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেলো রাত আনুমানিক ৩ ঘটিকার সময় এই ঘটানা ঘটে বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। ভূক্ত ভোগী হাসনা বেগম (৪৩) বলেন, তার স্বামী মোঃ ইসমাইল হোসেন (৫২) তাকে ২৬ শতাংশ জমির মধ্যে ১৩ শতাংশ জমি তার নামে লিখে দেন। বাকি ১৩ শতাংশ জমি আমার স্বামীর বড় ভাই মৃত আব্দুল কুদ্দুসের নামে আছে বলে তিনি জানায়। তিনি আরো বলেন, আমার স্বামীর বড় ভাই তাদের ভাগের অংশে যা জমি ছিলো তা বিক্রি করেছেন। এখন আমার ভাসুরের ছেলে রুবেল, আমার নামে দেওয়া ১৩ শতাংশ জমি জোড় করে দখল করার জন্য আমার বাড়িতে হামলা চালায়। এবং প্রাণ নাশের হুমকি দেয়।

হাসনা বেগম আরো বলেন, আমি এই জমির উপর বাড়ি করার জন্য সিটি ব্যাংক থেকে ৩৫ লক্ষ্য লোন নিয়েছি। হাসনা বেগমের দাবি আমার নামে জমি না থাকলে ব্যাংক আমাকে লোন দিলো কিভাবে? এসব বলার পরেও তারা আমার কাছ থেকে জোড় করে জমি দখল নিতে চায়।
সিটি ব্যাংক থেকে উত্তোলন করা কিছু টাকা দিয়ে আমি আমার জমির উপর ঘর তৈরি করি। রাত তিনটার দিকে আমার ভাসুরের ছেলে রুবেল (২৬), মোকলেছুর রহমান (৪৬), আতাউর রহমান (৫০), হেলু সহ প্রায় ৫০ থেকে ৬০ জন লোক এসে আমার বাড়িতে ভাংচুর করে। আমি বাধা দিতে গেলে আমাকে হেনস্তা করে এবং শরীরে আগুন লাগিয়ে দিলে আশেপাশের লোক জন এসে আমাকে উদ্ধার করে। জমিতে পূণরায় ঘরবাড়ি তৈরি করলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net