1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাকিরপশার ইউপি মেম্বারদের তোপের মুখে চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

চাকিরপশার ইউপি মেম্বারদের তোপের মুখে চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩১৫ বার

দুলাল হোসেন /সঞ্জীব পাঠক,রাজারহাট,কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সকল ইউপি সদস্যগণ মৌখিকভাবে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন এর নিকট চেয়ারম্যানের বিভিন্ন তথ্য গোপনের কথা তুলে ধরেন।জানা যায়,চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইউপি সদস্যদের অবগত না করে বিভিন্ন বরাদ্ধের তালিকা একাই করেন। গত ২৩শে জুন ২০২০ইং মঙ্গলবার চাকিরপশার
ইউপি চত্বরে “কেয়ার বাংলাদেশের” করোনাকালীন ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শুরুর আগেই উপজেলা নির্বাহী অফিসার, চেয়ারম্যান, মেম্বাররা পরিষদ কার্যালয়ে ত্রাণ বিতরণ নিয়ে আলোচনায় বসলে মেম্বারগণ চেয়ারম্যানের একক ক্ষমতা প্রয়োগের কথা ইউএনও কে অজুহাত জানান। ইউপি মেম্বারগণ তাদের এলাকার রিলিফের তালিকা তৈরী করে দিলে চেয়ারম্যানের ইশারায় সেই তালিকা পরিবর্তন করে চেয়ারম্যান তার পছন্দমতো তালিকা তৈরী করে। এ ব্যাপারে মেম্বার মোঃ হায়দার আলী,আবেদ আলী,আব্বাস মিয়া, আজিজুল ইসলাম ও মোঃ নুর জামাল প্রমুখ ইউএনওকে জানান, এই চেয়ারম্যানের দূর্নীতির কারণে আমরা জনগণের কাছে লাঞ্ছিত হচ্ছি,আমরা আর কতোটা লাঞ্ছিত হবো,প্রয়োজনে বাধ্য হয়ে মেম্বাররা পদত্যাগ করবো। মেম্বারদের মৌখিক নালিশ শোনার পর ইউএনও বলেন,আপনাদের সকলকে নিয়ে আলোচনায় বসবো। এই অভিযোগের পর চেয়ারম্যানের কাছে কোনো সদ্যুত্তর মেলেনি। চেয়ারম্যান আবুল কালাম আজাদের অনিয়মের ব্যাপারে কড়া সমালোচনা করে ৫নং অর্জুনমিশ্র ওর্য়াডের মেম্বার নারায়ণ চন্দ্র রায় সংশয় প্রকাশ করে বলেন, বতর্মান চেয়ারম্যান এর বিভিন্ন অনিয়ম ও ধোঁকাবাজির কারণে চাকিরপশার ইউনিয়ন উন্নয়নের দিক থেকে পনেরো বছর পিছিয়ে যাবে। চেয়ারম্যান সরকারি ভাবে গরু দেয়ার নাম করে “বাজেমুজরাই মৌজার ” মোঃ নুর বক্তোর কাছ থেকে টাকা নেয়।
উপস্থিত সাধারণ জনগনরা উক্ত অনিয়ম ও দূর্নীতির সঠিক বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net