1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় তিনদিন ব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

মাটিরাঙায় তিনদিন ব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৬৬ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ শুরু হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এ কর্মশালার উদ্বোধন করেন।

সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের হলরুমে এ প্রকল্পের আওতায় ২৫ জন খামারীর অংশগ্রহনে মাটিরাঙা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আকতার ববি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন সমাপন চাকমা।

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারলেই সংসারে নিজের অবস্থান তৈরি হবে মন্তব্য করে
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, প্রশিক্ষন মানুষকে যোগ্য করে গড়ে তুলে। সাফল্যের পেছনে প্রশিক্ষন গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। করোনা সংক্রমন প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি। তিনি সকলকে অপ্রয়োজনে ঘরের বাইরে না আসারও পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net