1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যে কারণে মানুষের মুখস্ত শক্তি কমে যায় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যে কারণে মানুষের মুখস্ত শক্তি কমে যায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৮০ বার

আলমা হোসেইন:
জ্ঞান বা ইলম-ই হচ্ছে মানুষের প্রকৃত সম্পদ ও শক্তি। এটি মহান আল্লাহর দেয়া অনন্য নেয়ামত। জ্ঞান বা ইলমের মতো মহামূল্যবান সম্পদ দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ যখন অন্যায় বা গোনাহে লিপ্ত হয় তখন তার জ্ঞান কমে যায়। গোনাহ করার কারণে আল্লাহ তাআলা মানুষ থেকে তার জ্ঞান তুলে নেন। শুধু জ্ঞানই নয় বরং গোনাহ করার কারণে মানুষের মুখস্ত শক্তিও কমে যায়।

আল্লাহ তাআলা কোনো গোনাহগারকে জ্ঞান ও মুখস্ত শক্তির মতো মহামূল্যবান নেয়ামত দান করেন না। যদিও কোনো গোনাহগার জ্ঞানের অধিকারী হয় তবে বুঝতে হবে এটি ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে মহাপরীক্ষা। এসব জ্ঞানী ব্যক্তিরা দুনিয়াতে এমন এমন সমস্যার সম্মুখীন হবে, যা তাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আবার পরকালে এ জ্ঞানরাই তাদের নিজেদের বিপক্ষে গোনাহের প্রমাণ হিসেবে আবির্ভূত হবে।

গোনাহের কারণে মহান আল্লাহ তাআলা বান্দাকে দেয়া জ্ঞান তুলে নেন। শুধু জ্ঞানই নয় গোনাহ মানুষের মুখস্ত শক্তিও কমিয়ে দেয়। গোনাহের কারণে যে মানুষের জ্ঞান ও মুখস্ত শক্তি কমে যায়, এ ব্যাপারে ইমাম শাফেঈ রহমাতুল্লাহির দুটি ঘটনা রয়েছে। আর তাহলো– ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, একদিন মদিনা মুনাওয়ারায় হজরত ইমাম মালেক রাহিমাহুল্লাহর সামনে বসা ছিলেন। তখন তিনি ছোট। ইমাম মালেক রাহিমাহুল্লাহ তাকে দেখেই বুঝতে পারলেন যে, ছেলেটি খুবই মেধাবী ও প্রতিভাবান। তখন তিনি তাকে নসিহত করে বললেন-‘আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা তোমার অন্তরে (জ্ঞান) আলো দান করেছেন; অতএব (সাবধান!) তুমি জ্ঞানের এ আলোকে গোনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না।

ইমাম মালেক রাহিমাহুল্লাহর এ সতর্কতা থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে, গোনাহের কারণে মানুষের জ্ঞান লোপ পায়। সুতরাং মানুষের উচিত, গোনাহ থেকে মুক্ত থাকা। আল্লাহর দেয়া সেরা নেয়ামত জ্ঞানের মর্যাদা দেয়া। গোনাহমুক্ত থাকতে বেশি বেশি তাওবাহ ইসতেগফার করা।

ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ এক ঘটনা বর্ণনা করে বলেন, আমি একবার আমার শিক্ষক হজরত ওয়াকি রাহিমাহুল্লাহুর কাছে দুর্বল মুখস্ত শক্তির ব্যাপারে অভিযোগ করলাম। জবাবে তিনি আমাকে নসিহত করলেন-‘আমি যেন গোনাহের কাজ পরিত্যাগ করি। তিনি আরও জানালেন- জেনে রেখো! জ্ঞান হচ্ছে আলো। আর এ আলো আল্লাহ কোনো গোনাহগারকে দেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net