1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দশ গ্রামের লোকজন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

সোনারগাঁয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দশ গ্রামের লোকজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৪৫ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
সোনারগাঁওয়ে ঠিকাদারের গাফলতির জন্য ভাটি বন্দর ব্রিজ সড়কে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভাটিবন্দর ও উদ্ভবগঞ্জ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঠিকাদারের গাফলতিকে দায়ী করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের লোকজন নদী পারাপার হতো খুব কষ্ট করে।

কষ্ট লাঘবের জন্য নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অক্লান্ত পরিশ্রমে এ ব্রীজটি নির্মাণ হয়।

ঠিকাদার সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর গাফিলতির জন্য এ্যাপোচ সড়কটি কোন রকম নামে মাত্র গাইড ওয়াল দিয়ে নির্মাণ করে সড়কটি। ভারি বর্ষণের ফলে সড়কের বালু ও ইট সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net