1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার প্রস্তাব সংসদে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার প্রস্তাব সংসদে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৫৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোথাও দায়িত্ব দেওয়ার ব্যাপারে প্রস্তাব এসেছে জাতীয় সংসদে। বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান এ প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাব বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করেন পীর ফজলুর রহমান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন।

দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুর চিত্র তুলে ধরে পীর ফজলুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য খাত দুরাবস্থার মধ্যে পড়ে আছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নাকি মিনা কার্টুনের টিয়া পাখির দ্বারা চলছে। আমি গ্রামে গ্রামে ঘুরি। সেইসব গ্রামের মানুষ আমাকে বলেছেন যে, আপনি তো সংসদে কথা বলতে পারেন। আপনি প্র্রধানমন্ত্রীকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয়ে দিতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে দেওয়ার কথা বলেন। আমি প্রধানমন্ত্রীকে মানুষের এই কথাটি জানালাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় সংসদের অধিবেশনে উপস্থিত ছিলেন।

এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে করোনা পরিস্থিতিতে উঠে আসা দেশের স্বাস্থ্য খাতের দুরাবস্থা নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net