হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নস্থ কুয়াইশ ভরাপুকুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ নূরানী একাডেমী আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন পুরষ্কার বিতরণ ও দস্তারবন্দী মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের পার্লামেন্ট মেম্বার, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি’র রাজনৈতিক সচিব ও শিকারপুর ইউনিয়নেরই কৃতি সন্তান মোহাম্মদ আকবর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন_ শিশুরা কতইনা সুন্দর করে রাসূল (সা.) এর ৪০টি হাদীস অর্থসহ মুখস্থ পাঠ করে, এই ছোট্ট বয়সেই কোমলমতি শিশুরা পবিত্র কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারছেন’ এর অন্যতম অবদান এসকল নুরানী মাদ্রাসার”
পরিচালনা কমিটির সদস্যগণ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।