1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ স্থগিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩১০ বার

বিশেষ প্রতিবেদক :
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর কারণে জনপ্রশাসনের যুগ্মসচিব-উপসচিব ও সমপর্যায়ের ২শ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ নেওয়ার কর্মসূচি স্থগিত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (২২ জুন) তাদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করে অফিস আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ডিউক সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি, ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্ম-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।

‘এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রোগ্রাম বর্তমানে নভেল কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

একই প্রকল্পের অধীনে উপ-সচিব ও সমপর্যায়ের ১শ কর্মকর্তার অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জন কর্মকর্তার ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচের ৫০ জন কর্মকর্তার ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল।

‘এই প্রোগ্রামও বর্তমানে কোভিড-১৯ এর বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net