1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আর কাউকে হারাতে চাই না, সবাই সচেতনভাবে চলাফেরা করবেন : প্রধানমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুসাফির ও অসুস্থ ব্যক্তি কীভাবে রোজা রাখবেন? আজ আন্তর্জাতিক নারী দিবস কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম 

আর কাউকে হারাতে চাই না, সবাই সচেতনভাবে চলাফেরা করবেন : প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৯৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে দলের নেতাকর্মীসহ সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে সাবধানে চলাফেরার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোহাম্মদ নাসিম, শেখ মো. আব্দুল্লাহ এবং বদরউদ্দিন আহমদ কামরানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের এমন দুর্ভাগ্য যে দুদিনের মাথায় আমরা তিনজন নেতাকে হারালাম।

জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে সোমবার কৃষক লীগ আয়োজিত কর্মসূচীতে ভিডিও কনফােেরন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। এখানকার মানুষের বেঁচে থাকা খুব কঠিন। অনবরত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়। প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। এজন্য ’৮৪ সাল থেকে আমরা পহেলা আষাঢ় বৃক্ষরোপণ দিবস পালন করে আসছি। কৃষক লীগের নেতৃত্বে প্রতি বছরই আমরা এই দিনে বৃক্ষরোপণ করি।

আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি ফল গাছ লাগালে আপনারা যেমন ফল খেতে পারবেন, ঔষধি গাছ লাগালে বিভিন্ন রোগে উপকার পাবেন এবং বনজ লাগালে একসময় বিক্রি করে আপনারা অর্থের সংস্থান করতে পারবেন। তালগাছ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে। এজন্য প্রচুর তাল গাছ লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net