1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসছে, নাদিয়া - আখম হাসানের "ভাবের চেয়ারম্যান" - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আসছে, নাদিয়া – আখম হাসানের “ভাবের চেয়ারম্যান”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪১৬ বার

বিনোদন ডেক্স : সাম্প্রতিক পুবাইলের মনোরম লোকেশনে নির্মিত হল একক নাটক “ভাবের চেয়ারম্যানের” কাজ। নাটকটি রচনা করেছেন ,মোঃ সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত। গ্রাম্য পটভূমিতে নির্মিত এ নাটকটি গ্রামবাংলার মানুষের জীবনের খুব কাছের গল্প নিয়ে নির্মিত। কমেডি এবং শিক্ষনীয় বিষয় সমৃদ্ধ এ নাটক নির্মাণ প্রকল্পে নাটকের পরিচালক, শাখাওয়াত হোসেন শওকত জানান,

গ্রামীণ জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনাকে উপলব্ধি করে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের দীর্ঘদিনের চেয়ারম্যান কলিম সাহেব দীর্ঘ ২০ বছর ধরে গ্রামের মানুষের ভালবাসায় বারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এ থেকে তার ছেলে বজলু ধরে নিয়েছিল বাবার পড়ে সেই গ্রামের চেয়ারম্যান নির্বাচিত হবে। তাই সে বাবার অনুপস্থিতিতে গ্রামের মানুষের সাথে চেয়ারম্যানের মতো আচরণ শুরু করে।কিন্তু তার বাবা জানতেন চেয়ারম্যান হিসেবে তার ছেলে মোটেও যোগ্যতাসম্পন্ন নয়। তাই বাবার অনুপস্থিতিতে যখন সে একের পর এক ভুল বিচার করছিল তখন সে পথে বাধা হয়ে দাঁড়ায় তার প্রেমিকা রেশমি। রেশমি নিজেও উপলব্ধি করেছিল বজলু মানুষ হিসেবে ভালো।কিন্তু সে তার বাবার মতো যোগ্যতাসম্পন্ন নয় বিশেষ করে চেয়ারম্যান হওয়ার ব্যাপারে। তাই সে তাকে বারবার তাগিদ দিচ্ছিল যে, সে যেন চেয়ারম্যান হওয়ার চেষ্টা না করে। তার যোগ্যতায় সে যা করতে পারে সেই কাজটি যেন সে করে। কিন্তু বজলু রেশমির কথা শুনতো না। সে একের পর এক গ্রামবাসীর উপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতো। একটা সময় তার ভুল বিচারে একটা ভয়ঙ্কর পরিনাম ডেকে আনে। যার মাধ্যমে বজলু উপলব্ধি করতে পারে যে চেয়ারম্যানের ছেলে হলেই চেয়ারম্যান হওয়া যায়না। চেয়ারম্যান হতে হলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হয়। একটা শিক্ষনীয় বিষয় মাধ্যমে নাটকের কাহিনীর পরিসমাপ্তি ঘটে।

পরিচালক শাখাওয়াত হোসেন শওকত জানান, নাটকের গল্পটি এতই মজার এবং প্রাণবন্ত ছিল যে শুটিং ইউনিটে বসে উপলব্ধি করতে পারিনি যে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছে।খুব উৎফুল্ল মনে সবাই তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছে। আশা করি এই নাটকটি সবার মন জয় করবে।

নাটকের প্রধান দুটি চরিত্র বজলু এবং রেশমির চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আ খ ম হাসান এবং নাদিয়া আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আ ,হান্নান ,শেলী,আহসান কবির,সুবর্ন সিকদার,হেদায়েত নান্নু,শামিম,জুয়েল, এবং আফতাব মিয়া সহ আরো অনেকে। আসছে ঈদে একটা বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net