1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলাম ধর্মে অনুরক্ত হয়ে অভিনয় ছাড়লেন এ্যানি খান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

ইসলাম ধর্মে অনুরক্ত হয়ে অভিনয় ছাড়লেন এ্যানি খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩৪৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
জনপ্রিয় মডেল, উপস্থাপক ও অভিনেত্রী এ্যানি খান মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টি তিনি রোববার সকালে শ্যামল বাংলা অনলাইনের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন। মূলত এই করোনাকালীন সময়ে নামাজ, কুরআন পড়া, রোজা রাখাসহ ধর্মের প্রতি অনুরক্ত হন এ্যানি খান।

এখন পর্দা করে চলেন এই অভনেত্রী। নিজের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এ্যানি খান।

কদিন আগে এই অভনেত্রী শ্যামল বাংলাকে বলেছিলেন, জানেন, ছুটিতে নিজেকে অন্যভাবে খুঁজে পেয়েছি। জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এ ছুটি শেষ হওয়ার প্রহর গুনেছেন। আর আমি তা কাজে লাগিয়েছি ইবাদত বন্দেগীর মাধ্যমে। প্রতিনিয়ত মহান আল্লাহকে ডেকেছি। নামাজ আদায় করছি। আল্লাহ চাইলে কিনা পারেন। আমি আল্লাহর রাস্তায় হাঁটছি। এটা বলতেই যেন শান্তি অনুভব করি প্রতিনিয়ত।

তবে সেদিনও তিনি মিডিয়া ছাড়ার ব্যাপারে কিছু বলেননি। আজ জানালেন, সিদ্ধান্তটি আগে থেকেই নিতে চাইছিলেন। অবশেষে তাই-ই করলেন। দীর্ঘ ২৩ বছর শোবিজের বিভিন্ন সেক্টরে কাজ করেছেন এ্যানি খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net