1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁতে একটি ব্রিজের অভাবে হাজারো মানুষের দুর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ঈদগাঁতে একটি ব্রিজের অভাবে হাজারো মানুষের দুর্ভোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৫৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁহ ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনা নদীর উপর ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রিজের অভাবে নদীর দু’পাড়ের ১৫ হাজার মানুষের জীবনযাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ।

কৃষিকাজ, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়তসহ সকল কাজে নেমে এসেছে স্থবিরতা।

দীর্ঘ সাড়ে তিন বছরেও পূরণ হয়নি একটি ব্রিজ নির্মাণের দাবি। অনেক জনপ্রতিনিধি আশ্বাসের বাণী শোনালেও তা কেবল আশ্বাসই মাত্র। ফলে এই আধুনিক যুগেও উন্নয়ন হয়নি তাদের জীবনমানের।

স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য কিংবা জরুরি চিকিৎসার তাগিদে ঈদগাঁহ ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনার মানুষকে কাঠের তৈরি ভগ্ন সাঁকো ব্যবহার করতে হয়।

দেখা গেছে, ওই নদীর উপর বর্তমানে অস্থায়ী কাঠের নির্মিত সাঁকোটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বাঁশের ঠেশ দিয়ে লোকজন কোনোরকম যাতায়ত করছে। যেকোনো সময় কাঠের সাঁকোটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় রয়েছে এলাকাবাসী।

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, ঈদগাঁহ মাইজপাড়া-মেহেরঘোনা নদীর সংযোগ সড়কে ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রীজের জন্য নদীর দু’পারের মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন। মাইজপাড়া-মেহেরঘোনা নদীর উপর একটি ব্রীজ হয় সে ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করবো। অবহেলিত ওই এলাকার মানুষের আশা পূরণ করবো।

বর্তমান সংসদ সদস্য ব্রিজটি নির্মাণের আশ্বাস দিলেও আশান্বিত হতে পারছেন না এলাকাবাসী।

জাতীয় বাজেট পরবর্তী অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্তির মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করে এ মহাযাত্রায় হাজার হাজার জনগোষ্ঠী শামিল হতে চান।

এ ব্যাপারে এলাকাবাসী প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net