1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ঈদগাঁহতে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৪৬ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঈদগাঁহ ইসলামপুর উত্তর নাপিতখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় বর্নিত গ্রামে।

জানা যায়, নিহত হাফেজ মামুনুর রশিদ (১২) নানার বাড়ির টিনের চালা মেরামত করার সময় মিস্ত্রিকে সহযোগীতা করার জন্য চালার উপরে উঠলে বিদ্যুৎ এর কুটির প্লাস্টিক ফাইভ মোড়ানো তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়।

পরে আত্নীয় স্বজনেরা উদ্ধার করে মালুমঘাট খৃস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মামুনুর রশিদ এই বছর বাঁশকাটা তালিমুল নুরানী মাদ্রাসা ও হেফজখানা থেকে হাফেজ কোরআন হয়ে বের হয়। তার পিতা রেজাউল করিম মালয়েশিয়া প্রবাসী।

বিগত ১ বছর আগে তার বাবা মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এরপর মা কমরু নাহার কোন উপায় না পেয়ে ছেলেদের সূখের জন্য নানার বাড়িতে দুই ছেলে রেখে ফেব্রুয়ারি মাসে সৌদিআরবে চলে যায়।
তাদের দেখা শুনা করতে তাদের নানী।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাফেজ মামুনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net