1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপসর্গ ছাড়াই কিশোরগঞ্জ জজ কোর্টের জজ ও নারী-শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

উপসর্গ ছাড়াই কিশোরগঞ্জ জজ কোর্টের জজ ও নারী-শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৫০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা উপসর্গ ছাড়াই কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার ও তাঁর গানম্যানসহ জেলা জজ আদালতের ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে পাওয়া রিপোর্টে তাদের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

আক্রান্ত বাকি ১৩ জনের মধ্যে জেলা ও দায়রা জজের অফিস সহকারী, জারীকারক, গানম্যান, হিসাবরক্ষক ও নাইট গার্ড এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের পেশকার, স্টেনো টাইপিস্ট, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহকারী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর গানম্যান রয়েছেন।

জানা গেছে, গত ৯ জুন কিশোরগঞ্জ জেলায় মোট ২৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। সেগুলো কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

২৭৫ জনের নমুনার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার আংশিকসহ মোট ৭৯ জনের নমুনার রিপোর্ট শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে প্রকাশ করা হয়। এই ৭৯ জনের নমুনার মধ্যে ৪২টিই ছিল কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের।

প্রকাশিত ৭৯ জনের নমুনার ফলাফলে মোট ৩৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর মধ্যে জেলা জজ কোর্টের ৪২ জনের নমুনার মধ্যে ১৫ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এদিকে এ রিপোর্ট প্রকাশের পর আদালতের একাধিক সূত্র থেকে জানা যায়, আদালত থেকে ৪২ জনের নমুনা সংগ্রহের দিন কারো কোন লক্ষণ পরিলক্ষিত হয়নি এবং নমুনা সংগ্রহের দিনসহ ৫ দিনেও কারো কোন উপসর্গ দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net